• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

মুসলিম হক বিরল / ১৪৪ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের রবিপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে অত্র গ্রামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ-২০২৫ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকালে রবিপুর মোড়ে সমাজ সেবক মো. ওয়াহেদ আলী’র সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুল্যবান বক্তব্য রাখেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।

বিরল সরকারি কলেজের প্রভাষক (হিসাব বিজ্ঞান) সাইফুল ইসলাম স্বপন ও অগ্রণী ব্যাংক আমবাড়ী শাখা’র প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বেতুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ৪২তম বিসিএস ক্যাডার দিনাজপুর মেডিকেল কলেজে কর্তব্যরত ডাক্তার আজাদ রহমান ময়না, রংপুর মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী নুসাইয়া আনজুম তাশিন ও খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) চান্সপ্রাপ্ত শিক্ষার্থী সাদাত হোসেন।

আলোচনা সভা শেষে আলহাজ্ব মোঃ নজমুল ইসলাম সরকার’কে মরণোত্তর সম্মামনা স্মারক প্রদান করা হয়। তিনার পক্ষে সম্মামনা ক্রেস্ট গ্রহণ করেন তার সহধর্মিণী রেহিয়া খাতুন। মরহুম নজমুল সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নিবেদিত একজন কর্মী ছিলেন। তিনি বিরল উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি বিরল সরকারি কলেজ, রবিপুর কমিউনিটি ক্লিনিক, রবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রবিপুর ক্লাবের এবং রবিপুর মোড় ওয়াক্তিয়া মসজিদে জমি দান করেছেন। দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন, ডায়বেটিকস্ হাসপাতালের আজীবন সদস্য ছিলেন। রবিপুর এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এবং সেতাবগঞ্জ চিনিকলের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ছিলেন।

এরপরে গ্রামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় রবিপুর যুব সমাজ। শেষে গ্রামের ৫০ জন দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করেছেন গোলাম মোস্তফা, এনামুল হক, একেএম কামরুজ্জামান পারভেজ, সাইফুল ইসলাম স্বপন, নুর ইসলাম, আরিফুল ইসলাম, কাওসার আলী, সোহেল রানা, রাজিউল ইসলাম, আব্দুল কুদ্দুস, ডাক্তার আজাদ রহমান ময়না, নুরুজ্জামান, তারেক, সুমন হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/