• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির কমিটির গঠনে অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাটে) প্রতিনিধি / ১০৩ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের নবগঠিত বিএনপির কমিটির গঠনের অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করেন ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম ও সংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হাওলাদার। মোঃ কামরুল ইসলাম বলেন ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি গঠনে আমার ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষর জাল করে বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কিছু কিছু আওয়ামীলীগের দোষর এবং নিষ্ক্রিয় লোক অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন কমিটি অনুমোদনের জন্য ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত  করার  জন্য উপজেলা এবং জেলা আহবায়ক কমিটির কাছে সুপারিশ পাঠিয়ে ছিলাম। তাতে আপত্তি দেওয়ার মত কোন সদস্য দেওয়া হয় নাই। আমাদের কমিটির নির্বাচনী টিমের প্রধান খাদেম নেওয়ামুল নাছির আলাপ তাফালবাড়ী বিএনপির অফিসে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং আমাকে ফোনালাপে বলেছেন বাছাই কমিটির সকল সদস্যকে অন্তর্ভুক্ত করতে। আমরা দলীয় সাংগঠনিক নিয়ম ও খাদেম নিয়ামুল নাছির আলাপ ভাইয়ের মতামতের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একটি সুষ্ঠ ও স্বচ্ছ কমিটি করেছিলাম। যাহাতে বাছাই কমিটির সকল সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয় আমরা যে কমিটি করেছিলাম তাহা কিছুটা পরিবর্তন করে। পরে মিডিয়ায় আমরা যে কমিটি দেখতে পেলাম সাংগঠনিক পরিপন্থী আমরা এর সঠিক সমাধান চাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ জেলা উপজেলা এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি যাতে ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির কমিটিতে কোন বিতর্কিত লোক না থাকে। দলকে সংগঠিত করা লক্ষে সুষ্ঠ তদন্ত কমিটি গঠন করে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করার জন্য সবিনয়ে অনুরোধ করছি । ৪ নং সাউথখালী ইউনিয়ন  বিএনপির কমিটি গঠন অনিয়ম ও স্বাক্ষর জাল প্রসঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল আলম লিটন বলেন আমি কোন স্বাক্ষর জাল করিনি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/