• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কবিরহাটে পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত

কবিরহাট প্রতিনিধি সাইফুল ইসলাম / ১৫৪ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

কবিরহাটে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

আধুনিক পদ্ধতিতে কৃষির উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ। এতে বিভিন্ন অঞ্চলের যে ফসল উৎপাদন করা হয়ে থাকে তার সঠিক ব্যবহার হবে। কৃষকরা যেন ভালো ফসল উৎপাদন করতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শামস্-এ-আরেফিন জানান, কবিরহাটে ১২টি পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) রয়েছে। এতে ২৫ জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী জেলার উপ-পরিচালক কৃষিবিদ ড. মীরা রানী দাস,

বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মুহাম্মাদ শহীদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সৃজন সরকার, উপজেলা সমবয় অফিসার নুর মোহাম্মদসহ  উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন প্রশিক্ষনার্থী জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/