• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঈদুল আজহা সামনে রেখে জমজমাট কাজিপুরের নাটুয়ারপাড়া পশুর হাট

মো ইয়াছিন আলী সিরাজগঞ্জ। / ১৪১ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

ঈদুল আজহা সামনে রেখে সিরাজগঞ্জে কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী নাটুয়ারপাড়া পশুর হাট জমে উঠেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ক্রেতা ও বিক্রেতারা। কোরবানির জন্য পরম যত্নে লালন-পালন করা গরু, ছাগল ও ভেড়ায় ঠাসা হয়ে উঠেছে পুরো হাট এলাকা।

নাটুয়ারপাড়া হাটে গিয়ে দেখা যায় , হাটে এত গবাদিপশু উঠেছে যে একচুল জায়গাও খালি নেই। নৌকা, মিনিট্রাক ও নছিমনে করে দূর-দূরান্তের খামারি ও ব্যবসায়ীরা নিয়ে এসেছেন পশু।

এবারের ঈদুল আজহা উপলক্ষে মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। এসব গরুর দাম ৮০ হাজার থেকে শুরু করে ১ লাখ ২০ থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে।

হাটে গরু কিনতে আসা এক ক্রেতা বলেন, “আমি ১ লাখ ২০ হাজার টাকায় একটি মাঝারি গরু কিনেছি। গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম।”

বিক্রেতারাও জানিয়েছেন, এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। একই সঙ্গে ছাগলের চাহিদাও বেড়েছে। প্রতিটি ছাগল বিক্রি হচ্ছে ১০ থেকে ২২ হাজার টাকায়।

নাটুয়ারপাড়া হাটের কোষাধ্যক্ষ মোঃ নান্নু তরফদার জানান, “এই বছর প্রচুর গরু উঠেছে হাটে। পাশাপাশি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেন কেউ প্রতারণার শিকার না হন।”

এই ঈদ মৌসুমে গরু-ছাগলের বাজার নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বাড়ছে উৎসাহ, নিরাপদ ও স্বচ্ছ বাণিজ্যের প্রত্যাশায় মুখর নাটুয়ারপাড়া হাট।গরু কিনেছি। গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/