• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বেলকুচিতে পৌর শ্রমিক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃইয়াছিন আলী সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১৫৫ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে মে ( রোজ শুক্রবার ) বিকালে বেলকুচি উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন পৌর শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা সভায়, সভাপতিত্ব করেন সাবেক পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কালু প্রামানিক।
পৌর শ্রমিক দলের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম ড্রাইভার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন ( জিসাস) এর আহ্বায়ক সাংবাদিক মোঃ রেজাউল করিম, এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শ্রমিক দলের অন্যতম সদস্য মোহাম্মদ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, বেলকুচি মাইক্রোবাস শ্রমিক সমিতির সভাপতি সুজন খানঁ, পৌর শ্রমিক দলের নেতা মোহাম্মদ আবুল হাসেম সাজু, পৌর যুবদলের নেতা আইয়ুব প্রামানিক পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ন সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোতালেব হোসেন, শ্রমিক নেতা সাদ্দাম হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দক্ষ কারিগর। তার রাষ্ট্র পরিচালনায় খুব অল্প সময়ের মধ্যে দেশকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছিলেন, তার এই বিচক্ষণতা দক্ষিণ এশিয়ার মধ্যে একটি খ্যাতি অর্জন করেছিল। তাই আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে
একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব বলে মত প্রকাশ করেন।

এজন্য শ্রমিক দলের সকল নেতৃবৃন্দর প্রতি উদাত্ত আহবান জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক দলকে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আলোচনা শেষে পবিত্র মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন মোঃ মানিক হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/