• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কাউখালীতে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু

মোঃ শামীম হোসাইন / ২৫৩ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ঝোলাগাতী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গুরুতর আহত ওই নারীকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৮ মে) সকাল ৮টার দিকে নিজ জমিতে চাষাবাদের বিষয়ে প্রতিবেশী কৃষক পিরুর স্বামীর সঙ্গে কথা বলছিলেন রোকেয়া বেগম। এ সময় প্রতিবেশী জাহাঙ্গীর ওরফে জাকির আকন পেছন থেকে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন এবং নির্মমভাবে মারধর করেন। ঘটনাস্থলেই রোকেয়া বেগম অচেতন হয়ে পড়েন। তার কন্যা আফিয়ার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত জাহাঙ্গীর ও তার সহযোগীরা পালিয়ে যায়।

পরবর্তীতে গুরুতর আহত রোকেয়া বেগমকে তার মেয়ে আফিয়া ও ছেলে আবু সালেহ স্থানীয়দের সহায়তায় প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আফিয়া অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর, জাহাঙ্গীরের স্ত্রী সুরমা বেগম, সোবাহানের স্ত্রী রাহেলা, আলমগীরের স্ত্রী শাহনাজ আমার মাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং চিকিৎসাধীন অবস্থায় আমার মা মারা যায় ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান হোসেন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/