• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্কুল শুরুর ১ ঘণ্টার মধ্যে অসুস্থ ১৫ ছাত্রী

মোঃ শামীম হোসাইন / ২৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি স্কুলের ১৫ ছাত্রী মাথা ঘুরে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চিকিৎসকেরা এটাকে ম্যাস হিস্টেরিয়া রোগ বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। স্কুলের শিক্ষকেরা অসুস্থ ছাত্রীদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অসুস্থ ছাত্রীদের ভর্তি দিয়ে চিকিৎসা দিচ্ছেন। খবর পেয়ে অভিভাবকেরা হাসপাতালে ছুটে এসেছেন। হঠাৎ একসঙ্গে এত ছাত্রীর অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা। তবে হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা বলেছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা চলছে। ছাত্রীরা শিগগির সুস্থ হয়ে উঠবে।

আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল হাওলাদার বলেন, স্কুল শুরুর এক ঘণ্টার মাথায় প্রথমে ভবনের দ্বিতীয়তলা থেকে অষ্টম শ্রেণির একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ক্রমেই তার শ্বাস-প্রশ্বাস বেড়ে যায়। আমরা শিক্ষকেরা দৌড়ে তার কাছে গেলে পরক্ষণেই ওই শ্রেণির আরও চারটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণি মিলিয়ে মোট ১৫ জন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত স্কুল ছুটি দিয়ে অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি নেন। তাদের অক্সিজেন দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে।

কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার বলেন, হটাৎ অসুস্থ হয়ে একসঙ্গে ১৫ ছাত্রী হাসপাতালে এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি নেওয়া হয়েছে। অসুস্থদের অক্সিজেন দিয়ে স্যালাইন লাগানো হয়েছে। তিনি জানান, এটাকে ম্যাস হিস্টেরিয়া বলা হয়। ভয়ের কোনো কারণ নেই। তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তিনি বলেন, ‘সাধারণত এই মৌসুমে বিদ্যালয়ের দু-চারজন শিক্ষার্থী এই রোগ নিয়ে হাসপাতাল আসে। তবে কেন যেন মনে হচ্ছে, এ বছর এর চাপ অনেকটা বেশি। তবে এর কারণ খুঁজে পাওয়া যায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/