• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে পরপর দুইদিন চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বন্ধ

মোঃ ইয়াছিন আলী ক্রাইম রিপোর্টার সিরাজগঞ্জ: / ২০১ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সিরাজগঞ্জ সদর উপজেলার চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল বহুমুখী মাদ্রাসাটি সরকারি নির্দেশ অমান্য করে পরপর দুইদিন প্রতিষ্ঠানটি বন্ধ রাখেন অধ্যক্ষ মোঃ ময়নাল হক।

চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল বহুমুখী মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিধি মোতাবেক পবিত্র ঈদুল আযহার অতিরিক্ত ছুটির কারণে ১৭/০৫/২০২৫ এবং ২৪/০৫/২০২৫ইং শনিবার সকল শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার নির্দেশ দেন শিক্ষা মন্ত্রণালয়। আর এ নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠানটি বন্ধ রাখেন অধ্যক্ষ মোঃ ময়নাল হক। তথ্যসূত্রে জানা যায় গত শনিবার ও আজ শনিবার এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ছিল আরও জানা যায় প্রতিষ্ঠানটিতে ৪০ জন শিক্ষক-শিক্ষিকা ও স্টাফ কর্মরত রয়েছেন, এর মধ্যে কয়েকজনের সাথে প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানতে চাইলে তারা জানান, অধ্যক্ষের নির্দেশনা না পেয়েই আমরা কর্মস্থলে যোগদান করিনি।

এ বিষয়ে অধ্যক্ষ মোঃ ময়নাল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চিঠি পাইনি তাই গত ১৭/০৫/২০২৫ ও আজ ২৪/০৫/২০২৫ ইং প্রতিষ্ঠানটি বন্ধ রেখেছি, তিনি আরও বলেন সরকারি নির্দেশ অমান্য করা আমাদের উচিত হয়নি, আমাদের ভুল হয়েছে, এই বলে তিনি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল উদ্বিগ্ন প্রকাশ করেন , তারা বলেন সরকারি নির্দেশনা উপেক্ষা করে এমন আচরণ শৃংখলা বিরোধী ও শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে তাই এ বিষয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা এলিজা সুলতানা বলেন,এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/