• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চেক জালিয়াতির মামলায় পলাতক আসামি রাজু তালুকদার গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি:চৌধুরী জুয়েল রানা : / ২৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

চেক জালিয়াতির মামলায় খুলনার খালিশপুর থানায় দায়ের করা মামলার পলাতক আসামি রাজু তালুকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। তিনি কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রামের মৃত আশরাফ আলী তালুকদার ছুরুত এর ছেলে। এবং নড়াগাতী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

থানা সূত্র জানায়, ২০২২ সালে খুলনার খালিশপুর থানায় রাজু তালুকদারের বিরুদ্ধে একটি চেক প্রতারণার মামলা (মামলা নং ২৪৯৮/২২) দায়ের করা হয়। মামলায় অভিযোগ ছিল—তিনি চেকের মাধ্যমে প্রতারণা করেন। শুনানি শেষে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

দীর্ঘদিন ধরে রাজু তালুকদার পলাতক ছিলেন। মামলার রায় কার্যকরের জন্য ওয়ারেন্ট ইস্যু হলে সেটি নড়াইলের নড়াগাতী থানায় পাঠানো হয়।

বুধবার রাতে (২১ মে) নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) তারেক ও এএসআই মাহমুদ যৌথ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এছাড়াও নিয়মিত মামলার আরো চারজন আসামিদের গ্রেফতার করেন নড়াগাতী থানা পুলিশ

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, “নির্দেশনা অনুযাই অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/