• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছরের বঞ্চনার কথা তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি মাসুদ সাঈদীর সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল

কবিরহাট সরকারি কলেজের ৩ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত

কবিরহাট প্রতিনিধি সাইফুল ইসলাম / ১০৬ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের একাদশ ১ম বর্ষের তিন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তারা কলেজে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলে পথে অটো রিকশা দুর্ঘটনার শিকার হন। সাথে এক অজ্ঞাতনামা মহিলা এবং তার সঙ্গে থাকা দুই শিশু এই দুর্ঘটনায় শিকার হয়।

আহত শিক্ষার্থীরা হলেন আব্দুর রহমান (বিজ্ঞান বিভাগ), আবদুর রহমান শান্ত (মানবিক বিভাগ) এবং সাদিয়া আফরিন (মানবিক বিভাগ)তারা সবাই কবিরহাট সরকারি কলেজের একাদশ ১ম বর্ষের শিক্ষার্থী এবং তারা বার্ষিক পরীক্ষা দিতে কলেজের উদ্দেশ্যে রওনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে একটিতে থাকা তিন শিক্ষার্থী গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২ জনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ও ১জনকে কবিরহাট প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করান।

আব্দুর রহমানের চোখের নিচে আঘাত লাগে । আবদুর রহমান শান্তের ডান হাত এবং পায়ে আঘাত পান এবং সাদিয়া আফরিন মাথায় ও মুখে গুরুতর আঘাত পেয়ে কপালে মুখে ৭-৮ টি সেলায় দেয়া হয়।

কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন। শিক্ষার্থীদের পরিবার ও সহপাঠীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/