• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আটক

যশোর জেলা প্রতিনিধিঃ / ১৮৬ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২) কে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তার পাসপোর্ট নম্বর-AO, 3566539।

সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের উদ্দেশ্যে ইমিগ্রেশনে আগমন করলে উক্ত ব্যক্তির পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৯/৪০৭,তারিখ ০৭/১১/২৪ইং, ধারা ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩৮০, ৪২৭,৪৩৬,৫০০,৫০৬,১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ 3/3A/4 The Explosive Substances Act, 1908।


বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং আইনি প্রক্রিয়া শেষে আটক জামিল আহম্মেদকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ দিকে ভারত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অনেকেই পালাচ্ছেন ওপারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এদের কেউ কেউ ধরা পড়লেও অধিকাংশই বিভিন্ন কৌশল অবলম্বন করে পাড়ি জমাচ্ছেন ভারতে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/