• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফেনী জেলা প্রশাসকের সাথে নবগঠিত মত বিনিময় বিএমইউজে নেতৃবৃন্দেরা

মহিউদ্দিন মহি খন্দকার / ১৮৫ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

১৯ মে সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলার তৃতীয় মেয়াদের কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এই সময় জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, সাংবাদিক যাই দেখবে, তাই লিখবে৷ ব্যক্তিকে টার্গেট করে নয়, ঘটনাকে টার্গেট করে নিউজ করবেন। সাংবাদিকতা যতটা রুটি রুজির জন্য করা হয়, তার চেয়ে বেশি ভালোবাসা ও দেশপ্রেম থেকে করা হয়। সাংবাদিকদের কোন রাজনৈতিক পরিচয় নেই, সাংবাদিকরা সমাজের দর্পন,সাংবাদিকদের উপর যখন কেউ আক্রমণ করে, তখন সাংবাদিকরা এক হয়ে প্রতিবাদ করেন। সকল সময়ে এমন ঐক্য থাকা উচিত। কিন্তু আমি চাকুরী জীবনের কোথাও সাংবাদিকদের ঐক্য দেখতে পাই নাই। আপনারা সব সময় প্রফেশনাল সাংবাদিকতা করবেন।

বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মো: কামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আফতাব হোসেন মোমিন ভূঁইয়া,সহ সভাপতি মোহাম্মদ শেখ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, মো: আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ, ক্রিড়া ও সাহিত্য সম্পাদক মিজানুর রহমান পলাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল আজিজ সায়েম, প্রচার সম্পাদক কামরুল হাসান নিরব, নির্বাহী সদস্য মো: মাসুম বিল্লাহ ভূঁইয়া, মিজানুর রহমান, ওমর ফারুক ভূঁইয়া, মহি উদ্দিন মহি, মো: ইসমাইল, নিমাই চন্দ্র মজুমদার, আবু জাফর আহমেদ হৃদয়,জহিরুল ইসলাম, সহযোগী সদস্য জহিরুল ইসলাম মিতুল চৌধুরী, মো: শাহাদাত হোসেন, সাহার উল্লাহ বাহার, রফিক আলী, কাজী ওয়াজের আহমেদ প্রমুখ। পরে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা: রুবাইয়েত বিন করিম, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, গণপূর্ত অধিদফতর ফেনীর মনিরুজ্জামান জিতু এর সাথেও সৌজন্যে সাক্ষাৎ করেন বিএমইউজে ফেনীর নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/