• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি

যশোর জেলা প্রতিনিধঃ / ১১১ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একুশ লক্ষ্ বাহাত্তর হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রাকার পরাতন মোবাইল এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।

ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে

রবিবার ১৮ মে ২০২৫ তারিখ রাতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্সে মেজর ফারজিন ফাহিম, উপ অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), শওকত মেহেদী সেতু, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শার্শা উপজেলা এবং এসআই মামুন, বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বেনাপোল রহমান প্লাজা এবং বেনাপোল বাজার কসমেটিক মার্কেটের দোকান থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আনয়নকৃত ভারাতীয় ৩৭টি বিভিন্ন প্রকার মোবাইল এবং ৪০০টি প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২১,৭২,৫০০/-(একুশ লক্ষ্ বাহাত্তর হাজার পাঁচশত)টাকা।

বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি’র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন। টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হযেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/