সিরাজগঞ্জের সলংগা থানার গাড়দহ নদী থেকে কিশোর মারুফ হোসেনের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার জগজীবনপুর গ্রামের মোমিন প্রমানিকের ছেলে। এ ঘটনায় তার পরিবারে শোকের মাতম চলছে। পুলিশ জানায়, উক্ত কিশোর মা মারা যাওয়ার পর থেকে একই এলাকার বড়গোজা গ্রামে নানার বাড়িতে থাকতো এবং কুতুবের চর মাছের আড়তে শ্রমিকের কাজ করতো। সকালে সে ওই মাছের আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় এবং দুপুরের দিকে ওই নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার ডান হাতের দুটি স্থানে পোড়া দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর বিষয়টি ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
https://slotbet.online/