• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মাদক মামলায় দুজনের ১০ বছরের কারাদণ্ড

মোঃ শামীম হোসাইন / ২২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। (৮ মে) বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোক্তাগীর আলম এ রায় দেন।

একই সাথে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মামলার রায় দেওয়ার সময় আসামিরা পলাতক ছিল।

দণ্ডপ্রাপ্তরা হলো– ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার নাজমুল আহসান খসরু তালুকদারের ছেলে আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) এবং ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা এলাকার রুস্তুম মল্লিকের ছেলে ইকবাল মল্লিক (৪৫)।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু বলেন, ‘২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া শহরের রিজার্ভ পুকুর এলাকা থেকে ৩২৯টি ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের আটক করে। পরে ভান্ডারিয়া থানার এসআই নুর আমিন বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় একটি মাদক মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালের ৩০ নভেম্বর ভান্ডারিয়া থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম আদালতে ৮ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার ও ইকবাল মল্লিকের ১০ বছর করে সাজার আদেশ দেন এবং বাকি ৬ আসামিকে বেকসুর খালাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/