• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরল কর্তৃক আয়োজিত বোরো মৌসুমের ব্রিধান ৮৮ এর শস্যকর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার বিরল ইউনিয়নের মোকলেছপুর গ্রামের ঢেলপীর ব্লকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে শস্যকর্তনের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ ছাইফুল আলম, সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান মন্ডল, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, বিএডিসি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খান, বিএমডিএ চেয়ারম্যান ড. মোঃ আসাদ উজ জামান, নির্বাহী পরিচালক মোঃ তরিকুল আলম, কৃষি মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ খোরশেদ আলম, পুলিশ সুপার মারুফাত হোসাইন, কষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দীন, উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, বিএডিসি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) সৈয়দা সাবিহা জামাল, বিএমডিএ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, বিএমডিএ বিরল জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

এরপর তিনি স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে পদক্ষেপের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে তিনি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ এর গভীর নলকূপের সুপেয় পানি ও সেচ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/