• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

আধুনিক মৎস্য চাষে নতুন দিগন্ত: মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি,, / ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট” প্রকল্পের আওতায় উপজেলার মৎস্য খামারিদের মাঝে মাছ চাষে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

৮ মে ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর ৩টায় উপজেলা মৎস্য অফিস চত্বরে খামারিদের মাঝে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপে ১৭ জন প্রদর্শনী খামারিদের মাঝে বিভিন্ন প্যাকেজের উপকরণ প্রদান করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল উন্নতমানের মাছের খাদ্য, খৈল, সার, চুন, প্রোবায়োটিক ও সাইনবোর্ড ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য চাষের ওপর গুরুত্ব দিতে হবে। সরকার সবসময় খামারিদের পাশে রয়েছে।”

এ সময় প্রকল্পভুক্ত মৎস্য খামারিরাও উপস্থিত ছিলেন। উপকরণ পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে আরও সাফল্য অর্জনের আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/