• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

যশোরে ডিবির জালে ৩৩ মামলার আসামি কাজী তারেক গ্রেফতার

যশোর জেলা প্রতিনিধিঃ মো মানিক হোসেন / ১৬৭ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। শেষ পর্যন্ত যশোরে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়লেন ৩৩ মামলার পলাতক আসামি কাজী তারেক।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটক হওয়া তারেক শংকরপুর পশু হাসপাতালের পেছনের মৃত পিয়ারু কাজীর ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, তারেকের বিরুদ্ধে রয়েছে মাদক, চোরাচালান, বিস্ফোরক, খুন ও অস্ত্রসহ মোট ৩৩টি মামলা। এর মধ্যে রয়েছে ১৯টি মাদক, ৬টি চোরাচালান, ২টি বিস্ফোরক, ১টি খুন, ১টি অস্ত্র ও ৪টি অন্যান্য মামলা। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে ১৫টি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ভাইপো রাকিবকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগেও তারেকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। এ ঘটনা ছিল তারেকের বহুমাত্রিক অপরাধচক্রের একটি অংশমাত্র।

গ্রেপ্তারের পর কাজী তারেককে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/