• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি : / ১৫৭ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নড়াইল জেলা শাখার আয়োজনে ২ ঘন্টা কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্তু এ কর্মসূূচি চলে।

নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত কার্যালয়ের সামনের সড়কে এই এই কর্ম বিরতি পালিত হয়। কর্মবিরতি চলাকালে নড়াইল জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, উপদেষ্টা খানি আজিম উদ্দিন, মোঃ মাহমুদুল হাসান, মোহন মোল্যা, মাসুদুল হাসান তনু, রহমতুল্লাহ সুমন, খন্দকার শফিকুল ইসলামসহ জেলা পর্যায়ে অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তারা বিচারকদের সঙ্গে আদালতের সহায়ক কর্মচারী হিসাবে একই দপ্তরে কাজ করেন। কিন্তু জুডিশিয়াল সার্ভিস পে-স্কেলের আলোকে বিচারকদের বেতন-ভাতাদি হলেও সহায়ক কর্মচারীরা জনপ্রশাসনের আলোকে বেতন-ভাতা পেয়ে থাকেন। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে চাকরি করে পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

বক্তরা আরও বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন ছেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন ছেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/