• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শিক্ষানগরী নাজিরপুরে শিক্ষার্থীদের ত্রাস ‘বখাটে গ্যাং’

মোঃ শামীম হোসাইন / ৩২৬ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 5352; ?AI_Scene: (6, -1); ?aec_lux: 187.05469; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5352; AI_Scene: (6, -1); aec_lux: 187.05469; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

পিরোজপুরের শিক্ষা সমৃদ্ধ নাজিরপুর উপজেলা আজ বখাটেদের উৎপাতের কারণে ক্রমেই অসহায় হয়ে পড়ছে। স্কুল-কলেজ চলাকালীন সময়ে এবং ছুটির পরে ছাত্রীদের লক্ষ্য করে বখাটেরা করছে প্রেমের প্রস্তাব, অশালীন মন্তব্য আর নানা রকম হুমকি। এদের অনেকেই মাদকাসক্ত ও বেপরোয়া।

নাজিরপুরে রয়েছে ৫৭টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ১৩টি মাদ্রাসা এবং ১০টি কলেজ। প্রতি বছর এখানকার শত শত শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে সাফল্যের স্বাক্ষর রাখে। অথচ সাম্প্রতিক সময়ে বখাটেদের লাগামহীন দৌরাত্ম্যে সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হতে বসেছে।

ছাত্রীরা বলছে, তারা প্রতিদিন সকালে ও দুপুরে স্কুল-কলেজে যাওয়া-আসার পথে হয়রানির শিকার হচ্ছে। বখাটেরা প্রথমে প্রেমের প্রস্তাব দেয়, প্রত্যাখ্যান করলে চলে হুমকি-ধামকি। এতে ভয়ে অনেকেই লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের সামনে কিশোর গ্যাংয়ের ছোট ছোট দল বসে আড্ডা দিচ্ছে। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে এদের দৌরাত্ম্য দ্বিগুণ বেড়ে গেছে।
একাধিক প্রতিষ্ঠানের প্রধানরা জানান, তারা কেবল প্রতিষ্ঠান প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। বাহিরের পরিবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি।

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন; আমাদের নিয়মিত কার্যক্রম চলমান আছে। স্কুল টাইমে আমাদের টহল রয়েছে । প্রতিষ্ঠান প্রধান থেকে কোন অভিযোগ আমাদেরকে করেনি।প্রতিষ্ঠান প্রধানরা আমাদেরকে অভিযোগ করলে আমরা অবশ্যই আরো কঠোর ব্যাবস্থা গ্রহণ করবো।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি বলেন;আমরা ইতোমধ্যে বখাটেদের একটি তালিকা করেছি। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। খুব শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/