• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

পতেঙ্গার সমুদ্র পাড়ে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক

Reporter Name / ১২৭ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রের পাড় থেকে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসেছেন বলে জানিয়েছে র‌্যাব। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরের পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

র‌্যাব জানায়, চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে প্রবেশ করতে শিশু-নারীসহ ৩৫ রোহিঙ্গা নাগরিক পতেঙ্গার খেজুরতলা বেড়ী এলাকায় অবস্থান নিয়েছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নোয়াখালীর ভাসানচর এলাকায় রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসেন। এরপর তারা পতেঙ্গ এলাকায় অবস্থান নেন। ওই রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/