• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সোনারগাঁয়ে জমি নিয়ে বাবাকে পিটিয়ে জখম : ছেলে আটক

Reporter Name / ২২৩ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : জমি লিখে না দেওয়ায় সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় নিজের বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করে তার ছেলে মেয়েরা। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে সন্তান ও এক নাতির বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে তার ছেলে জহিরুল ইসলামকে আটক করে।

গত রোববার প্রকাশ্যে বাড়ির সামনে রাস্তায় ফেলে আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়া মারাত্মকভাবে রক্তাক্ত করে তারই ছেল জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। পরে এলাকাবাসী রক্তাক্ত ওই বৃদ্ধকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পার্শবর্তি এলাকা থেকে তার ছেলে জহিরুল ইসলামকে আটক করে।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান সাংবাদিকদের জানান, সন্তানদের জমি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করায় ছেলে জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/