• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

টমছমব্রিজ থেকে শিশু অপহরণের চেষ্টাকালে যুবক আটক, শিশুকে উদ্ধার

শাহাদাত কামাল শাকিল / ১৪৭ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পুলিশ পরিচয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় মো. রাহাত নামের এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তালুকদার একাডেমি থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার

সময় ইবনে তাইমিয়া স্কুলের ছাত্র সাজিদকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা করে রাহাত। নিজেকে পুলিশের সদস্য দাবি করলেও তার পরিচয়পত্র দেখাতে না পারায় উপস্থিত এক ফল ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সন্দেহ হয়। তারা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ট্রাফিক পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের উপস্থিতিতে রাহাতকে আটক করা হয় এবং পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

টমছমব্রিজ ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর তোফায়েল আহমেদ বলেন, “ঘটনার সময় স্থানীয়রা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে, যার ফলে অপহরণকারীর হাত থেকে শিশুটি রক্ষা পেয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
অপহরণের হাত থেকে রক্ষা পাওয়া সাজিদ বর্তমানে তার পরিবারের কাছে নিরাপদে রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/