• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সড়ক দূর্ঘটনায় নিহত স্কুল ছাত্র তাহসিন এর খুনির বিচারের দাবিতে মানববন্ধন

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ৩২১ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত স্কুল ছাত্র তাহসিন উদ্দিনের খুনির বিচারের দাবিতে মানব বন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সদস্যরা ।

সাম্প্রতিক সময়ে ফেনী পরশুরাম সড়কের কলাবাগান নামক স্থানে বাসের চাপায় অষ্টম শ্রেণির ছাত্র তাহসিন উদ্দিন নিহত হয় এবং ঈদের পরবর্তী সময়ে একই সড়কের বিভিন্ন স্থানে কয়েকটি সড়ক দূর্ঘটনা ঘটে। তাহার পরিপেক্ষিতে ফিটনেস বিহীন গাড়ি, লাইসেন্স বিহীন ও বেপরোয়া চালেকর পাশাপাশি বাস মালিক সমিতির বিরুদ্ধে গত ২৮শে এপ্রিল সোমবার দুপুরে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে ফুলগাজীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক অভিভাবক সহ সাধারণ মানুষসহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সদস্যরা অংশগ্রহণ করেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের উপজেলা সদস্য ওমর ফারুক রাজু, আজিমুল হক, রাকিব ও জাবেদ।
আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক প্রতিনিধি ও আলোকিত ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক তারেক হোসেন জামিল।
ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন । ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর মজুমদার।
বেগম খালেদা জিয়া মহিলা কলেজের শিক্ষক আবুল খায়ের। ফুলগাজী আইডিয়াল একাডেমির সহকারী প্রধান শিক্ষক অহিদুর রহমান ।
সড়ক দূর্ঘটনায় নিহত তাহসিন উদ্দিনের পিতা দুলাল উদ্দিন।

বক্তাদের দাবি অনতি বিলম্বে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কের সকল প্রকার ফিটনেস বিহীন গাড়ী বন্ধ করতে হবে, লাইসেন্স বিহীন কোন চালক যাতে গাডি না চালাতে পারে ও দক্ষ চালক তৈরি করতে সমগ্র দেশে জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে সরকারিভাবে ড্রাইভিং স্কুল স্থাপন করতে হবে যাতে করে চালকরা সড়কের নিয়মকানুন মেনে চলাচল করে নিজেরা নিরাপদ থাকবে ও যাত্রীদেরও নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/