• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

২ দিন ধরে ভোলার সকল রুটে বাস চলাচল বন্ধ : যাত্রীদের ভোগান্তি

Reporter Name / ২০৬ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : বাস শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার প্রতিবাদে ভোলার সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন। দু’দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সোমবার সকাল থেকে বাস শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি সিএনজি চলাকালে বাধা সৃষ্টি করে। এছাড়া একাধিক সিএনজি বাস ডিপোতে আটকে রাখে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। দূর দূরান্তের পথে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অটোরিক্সাসহ বিকল্প যানবাহনে চলাচল করছেন। এছাড়া এসব যানবাহনে ভাড়া এবং সময় লাগছে দ্বিগুণ বলে অভিযোগ যাত্রীদের। অপরদিকে অভ্যন্তরীণ মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ করার পাশাপাশি শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার বিচার না করা পর্যন্ত শ্রমিকদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বাস – মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এর আগে রোববার বিকেলে ভোলার চরফ্যাশন বাজারে যাত্রী ডাকাকে কেন্দ্র করে সিএনজি চালকরা অনন্যা পরিবহন নামের একটি বাসের চালক ও শ্রমিকদের মারধর করে। এতে বাস চালক সজিব ও শ্রমিক তানজিল গুরুতর আহত হয়।
এ ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ঘোষণা করে ভোলা বাস শ্রমিক ইউনিয়ন। এতে করে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুট ভোলা-দৌলতখান, ভোলা-তজুমুদ্দিন,ভোলা-চরফ্যাশন, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/