• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য : লায়ন গনি মিয়া বাবুল

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শান্তি প্রতিষ্ঠা ও সফলতার জন্যে পারস্পারিক সহযোগিতা, অকৃত্রিম ভালোবাসা ও ইতিবাচক ভাবনা অপরিহার্য। এসকল গুণাবলি অর্জন, বিকশিত ও প্রসারিত করতে নান্দনিক সাহিত্য চর্চা বাড়াতে হবে।

লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ২৬ এপ্রিল (শনিবার) বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত “প্রিয়তমা” শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একজন পুরুষের কাজের প্রেরণা ও শক্তির উৎস তার প্রিয়তমা।

অনুরূপভাবে একজন নারীর সফলতার পেছনেও তার প্রিয়তম মানুষ অনুপ্রেরণা ও শক্তি জোগায়। তিনি আরও বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে দেশীয় ও নান্দনিক সংস্কৃতি প্রসারিত করতে হবে। শিশুদেরকে দেশীয় সংস্কৃতির আলোকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে।

লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনক ও কবি রলি আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বসেরা কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তম। লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি মোস্তফা হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত মহানায়ক শিহাব আলম রিফাত।

সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ ছাড়াও দেশের শতাধিক কবি-সাহিত্যিক সঙ্গীত শিল্পী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/