• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঢাকায় ডিবি’র হাতে ঝিকরগাছার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আটক

মোঃ মানিক হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ / ১৮৬ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

রাজধানী ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক পৌর কাউন্সিলরসহ চারজন। ঝটিকা মিছিলবিরোধী অভিযানে শনিবার রাজধানীর পান্থপথ এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন- ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, ঝিকরগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর আমিরুল ইসলাম (রাজা), ঝিকরগাছা উপজেলা যুবলীগের সদস্য জাফিরুল হক রনি ও উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গোলাম মাওলা।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবি মিরপুর বিভাগের একটি দল রাজধানীর পান্থপথ এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে গোলাম মাওলা, সৈয়দ ইমরানুর রশীদ, মো. আমিরুল ইসলাম (রাজা) ও জাফিরুল হক রনিকে গ্রেফতার করে।

গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগ, যুবলীগের চারজন ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন বলে জানতে পেরেছি। তাদেরকে গতকাল রোববার (২৭ এপ্রিল) তাদেরকে রোববার ২৭ এপ্রিল ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/