• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মাধবপুরে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ২২০ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মাধবপুরে দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক ড.মাহমুদুর রহমান ও ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

রোববার (২৭শে এপ্রিল) দৈনিক আমার দেশ পাঠক মেলার আয়োজনে সকাল ১১টায় মাধবপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টা ব্যাপি মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যমবিরুদ্ধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবন্দ অংশ গ্রহণ করেন।
এ সময় দৈনিক আমার দেশের প্রতিনিধি আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মিয়া, এনটিভি প্রতিনিধি জামাল মোঃ আবু নাসের, বাংলা টিভি প্রতিনিধি হামিদুর রহমান, রাজধানী টিভি’র সালমান কয়েস, সাংবাদিক জালাল উদ্দিল লস্কর শাহীন, রিংকু দেবনাথ, মোঃ লিটন পাঠান, মোঃ মোক্তার হোসেন, বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, মেহেদী হাসান, মাসুম মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ বকুল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রাশেল মিয়া ও পাঠক মেলার আলমগীর মিয়া প্রমুখ।

বক্তাগণ বলেন দেশ প্রেমিক সম্পাদক ও প্রকাশক ড.মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে ফ্যাসিষ্ট শেখ হাসিনার দোসর মেঘনা গ্রুপের মালিকের দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে বৃহত্তর সিলেটের সিংদ্বার মাধবপুর থেকেই বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/