• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টঙ্গিতে দুই সন্তান হত্যায় মা গ্রেপ্তার

Reporter Name / ১৯৫ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর ফ্লাটে ভাইবোনকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতদের বাবা আব্দুল বাতেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকায় নিহত দুই শিশুর মা আলেয়া বেগমকে আসামি হিসেবে গ্রেপ্তার করা করেছে। শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন নিহতদের বাবা। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলা থেকে শিশু আব্দুল্লাহ ও তার বোন মালিহার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাবা-মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাতেই নিহত শিশুদের বাবা আব্দুল বাতেন মিয়া বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন।
উপকমিশনার আরও বলেন, ঘটনাযর পরপরই এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনায় নিহত শিশুদের মা আলেয়া বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। এজন্য তাকে মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তবে কী কারণে এ জোড়া খুনের ঘটনা ঘটেছে তার এখনও তদন্ত চলছে বলে জানান তিনি। আবদুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার রুপবানের টেক এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/