• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

চাচার আক্রোশে নষ্ট হলো প্রবাসী ইউনুসের ভবিষ্যৎ, সংবাদ সম্মেলনে অভিযোগ

মোশারফ হোসেন রিয়াদ স্টাফ রিপোর্টার / ১৯৫ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের কুয়েত ফেরত প্রবাসী মো. ইউনুস মিয়া তার চাচা মো. সুজায়েত হোসেন সূর্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। শনিবার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনুস ও তার পিতা মো. বাবুল এসব অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে মো. বাবুল বলেন, “আমার মা মারা যাওয়ার পর পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই-বোনদের মধ্যে বিরোধ শুরু হয়। সেই পারিবারিক দ্বন্দ্বের জেরে আমার প্রবাসী ভাই সুজায়েত আমার ছেলে ইউনুসের প্রতি আক্রোশ দেখায়। ইউনুস কুয়েতে কর্মরত থাকলেও চাচা তার পাসপোর্ট জব্দ করে, আকামা বাতিল করিয়ে তাকে জোরপূর্বক দেশে ফেরত পাঠায়। এতে তার কর্মজীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”

ইউনুস মিয়া অভিযোগ করে বলেন, “চাচা সুজায়েত প্রায় ২০-২১ বছর ধরে কুয়েতে থাকলেও কখনো সৎভাবে কাজ করেননি। বরং তিনি শ্রমিকদের বিদেশে পাঠানোর নাম করে দালালির সঙ্গে যুক্ত। তার স্ত্রী লতার মাধ্যমে এলাকার অনেক মানুষের কাছ থেকে টাকা নেয়া হয়েছে। আমি নিজেও তার প্রতারণার শিকার হয়েছি।”

তিনি আরও বলেন, “বিদেশে থেকে আমার বৈধ পারিশ্রমিক আত্মসাৎ করা হয়েছে। চাচা আমার সঙ্গে অশালীন ও দুর্ব্যবহার করেছেন। শুধু তাই নয়, তার বিলাসবহুল জীবনযাপন নিয়েও প্রশ্ন আছে। তিনি ঢাকায় স্ত্রীর জন্য মাসে লাখ টাকার বেশি খরচ পাঠান, অথচ কোনো বৈধ আয়ের উৎস নেই। এমনকি মাদক ও নারী পাচার চক্রের সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করছি।”

সংবাদ সম্মেলনে ইউনুস সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/