• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

মেহেরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি

Reporter Name / ১৪৮ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : জেলায় আজ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ জানান, ১৪ এপ্রিল সোমবার পহেলা বৈশাখ সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

এরপর সকাল ৮.১৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শহীদ ড. শামসুজ্জোহা পার্ক পর্যন্ত পহেলা বৈশাখের শোভাযাত্রা। ৮টা ৪৫ মিনিটে শহীদ ড. শামসুজ্জোহা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও সুবিধাজনক সময়ে জেলা শিশু একাডেমির আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, বাংলা নববর্ষ উপলক্ষে হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাংলা খাবারের ব্যবস্থা এবং শিশু পরিবারের শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন এবং প্রতিটি ইউনিয়ন পরিষদে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করবে।পাশাপাশি বৈশাখ মাসের প্রথম ও দ্বিতীয়দিন জেলা শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে দু’দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/