• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সখিপুরে একই দিনে তিন গৃহবধূ আত্মহত্যা

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার: / ১৬৬ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একইদিনে প্রায় সমবয়সী ৩জন গৃহবধূর অপমৃত্যু হয়েছে। সখিপুর উপজেলার দুইজন গৃহবধূ ফাঁসিতে ঝুলে ও একজন বিষপানে মৃত্যু হয়। শুক্রবার (১১এপ্রিল)উপজেলার দুটি ইউনিয়নে এসব অপমৃত্যুর ঘটনা ঘটে।সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর দারিয়াপুর এলাকার আর্জিনা আক্তার(২৫)নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়।নিহত আর্জিনা ওই এলাকার আজহারুলের ইসলামের মেয়ে।নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়,বাগান গাছের ভিতরে একটি চারা আম গাছের ডালের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।পারিবারিকভাবে কুতুবপুর এলাকায় আমিনুলের ছেলে প্রবাসী ইসমাঈলের সাথে বিয়ে হয়।কিছুদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।নিহত আর্জিনার কোলে ৩ বছরের ছেলে সন্তান আছে।

অপরদিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর এলাকার একগৃহবধূ বিষপান করে অসুস্থ হয়।স্বজনরা তাকে দ্রুত সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।নিহত শারমিন আক্তার(২৫)একই উপজেলার দিগারচালা গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে।

একইদিনে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পূর্বপাড়া এলাকায় এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে।নিহত আল্পনা আক্তার(২৫) অটোরিকশা চালক রিপন মিয়ার স্ত্রী।দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিল।তারই জেরে শুক্রবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।নিহত আর্জিনার ৩ বছরের একটি ছেলে আছে।

এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো জাকির হোসেন জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো প্রক্রিয়াধীন।আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবার কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/