• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো : / ১৬৫ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সোমবার সকালে খুলনা সিভিল সার্জন দপ্তরের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ।

আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্বে নিয়োজিতদের মাঝে সেবার মানসিকতা তৈরি হলেই সাধারণ মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে। সেবার মান কাঙ্খিত পর্যায়ে নিতে স্বাস্থ্য সেক্টরে কর্মরত সবাইকে আরো আগ্রহী হওয়া দরকার। তিনি বলেন, রোগ হওয়ার পরে প্রতিকার বা চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করাই বেশি গুরুত্বপূর্ণ, এ বিষয়ে সবাইকে সচেতন করা প্রয়োজন। দেশে এখন বাড়ির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে এসে গর্ভবতী মায়েদের সন্তান প্রসবের হার বেড়েছে, যা শতভাগে উন্নীত হওয়া দরকার। একই সাথে দেশ থেকে বাল্যবিবাহ পুরোপুরি দূর করতে না পারলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় আনা কঠিন।

খুলনার সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যসেবা খাতের সাথে যুক্ত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত জানান কোঅর্ডিনেটর (মেডিকেল অফিসার) ডা. দোলেনা খাতুন। সিভিল সার্জন দপ্তর আয়োজিত সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজীব।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সিভিল সার্জন দপ্তর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/