• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

বোদা ও দেবীগঞ্জে বাসন্তী পূজা ও পূজা মন্ডব পরিদর্শন করলেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ

মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি: / ২০৬ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

৬ই এপ্রিল ২০২৫, রোজ রবিবার—পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডবে অনুষ্ঠিত হলো বাসন্তী পূজা ২০২৫। এই উপলক্ষে পূজার আনন্দ আরও বাড়িয়ে দিতে পূজা মন্ডব পরিদর্শনে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
তিনি পূজা মন্ডবগুলোতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন পূজা উদ্যোক্তা কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। তাঁর এই উপহার শুধু আর্থিক সহায়তা নয়, বরং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে।
আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, “বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেন উৎসবগুলো উদযাপন করতে পারে, সেটিই আমাদের কাম্য। আমরা চাই শান্তিপূর্ণ ও সম্মিলিতভাবে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে।”
স্থানীয় পূজা উদযাপন কমিটি, সাধারণ মানুষ ও দর্শনার্থীরা তার এ মহতী উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধাভরে স্বাগত জানান। পূজার মন্ডপে ছিল উৎসবের আমেজ, বর্ণিল আলোয় সেজেছিল এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/