• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেবিদ্বারে ঈদের ছুটিতে ও থেমে নেই পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৪৭২ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

ঈদের ছুটিতেও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জরুরী সেবা মিলেছে। ঈদের ছুটিকালীন সময়ে যখন অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সেবা পেতে বিড়ম্বনার শেষ নেই, তখন দেবিদ্বার উপজেলাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে জরুরী মা ও শিশু সেবা পেয়েছেন নারীরা। ঈদের ছুটিতে অন্যান্য প্রতিষ্ঠানে চিকিৎসক সংকট সহ নানা কারণে আশানুরুপ সেবা না মিললেও পরিবার পরিকল্পনার সেবা কেন্দ্র থেকে জরুরী সেবার আওতাধীন বিনামূল্যে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, শিশু সেবা, কৈশোর কালীন কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবাসহ জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। গত ২৮ মার্চ থেকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নারীদের এই জরুরী সেবা প্রদান অব্যাহত রাখা হয়েছে। সংকটকালে এমন জরুরী সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে গত ২৮ মার্চ থেকে চলাকালীন সরকারি ছুটিতেও দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিটি ইউনিয়নে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নারীদের জরুরী সেবা নিশ্চিত করা হয়েছে। গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত উপজেলার ৩০ জনকে গর্ভকালীন সেবা, ০৩জনকে স্বাভাবিক প্রসব করানো, ০৩জনকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ১৬জন শিশু, ০৫ জন কিশোর-কিশোরীসহ ১০ জন সাধারণ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের এক প্রসূতি রোগীর স্বামী জানান, ঈদের পরের দিনই প্রসব সমস্যা নিয়ে আমার স্ত্রীকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যাই। সেখানকার সেবা পেয়ে আমরা সন্তুষ্ট। অন্যান্য ক্লিনিকের চেয়েও ভালো পরিবেশে সেবা পেয়েছি। শনিবার(৫ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায় ঈদের ছুটিতে দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরী সেবা প্রদান করা হচ্ছে।

এবিষয়ে দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম জানান সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। চাকরি জীবনে কর্তব্যকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/