• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ফেনীর ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযান মাদক সহ ২ জন গ্রেপ্তার

মহিউদ্দিন মহি খন্দকার, স্টাফ রিপোর্টার : / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

ফেনীর ফুলগাজীতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩৩৩ পিস ইয়াবা বড়িসহ ফুলগাজী সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে সবুজ (৩১) ও আক্কাস উদ্দিন ওরফে আকাশ (৩৩)। তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁরা দুজনেই উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা।

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম ওরফে সবুজ ও একই গ্রামের মো. আক্কাস উদ্দিন ওরফে আকাশ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এসময় তাদের দেয়া তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ শত ৩৩ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে ফুলগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবুল কালাম জানান, মাদক ব্যবসার অভিযোগে শহীদুল ইসলাম ওরফে সবুজকে ৩ বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের কোন সদস্য নেই।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। তিনি বলেন, শহীদুল ইসলাম ওরফে সবুজের বিরুদ্ধে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/