• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ছোট শিশু গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষের

নাজিম উদ্দিন রানা / ২১৩ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আবিদা (৬) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার সেই আলোচিত সন্ত্রাসী এলাকা নামে চিহ্নিত বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে,উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার পেটে গুলি লেগেছে বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

গুলিবিদ্ধ আবিদা কাশিপুর এলাকার ইব্রাহিম হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, কাচারি বাড়ির অহিদ নামে এক যুবক ঢাকায় গাড়ি চালায়। ঈদের আগেরদিন সে বাড়িতে আসে। পরে সন্ত্রাসী ইউছুফসহ তার অনুসারীরা গিয়ে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এরপরও তারা যায়নি। এতে ঘটনার সময় সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়ে হামলা চালায়। ঘটনার সময় অহিদের মেয়ের সঙ্গে তার ভাতিজি আবিদা খেলছিল। এসময় সন্ত্রাসীরা অহিদকে লক্ষ্য করে গুলি করে। অহিদ সরে গেলে গুলিটি তার ভাতিজির পেটে লাগে। পরে অহিদ ও সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে শিশুটিকে নিয়ে তার বাবা ইব্রাহিম হাসপাতালে আসলেও সাংবাদিকদের এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পীযুষ চন্দ্র দাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তার পেটে গুলি লেগেছে। গুলি প্রবেশ এবং বাহিরের চিহ্ন ছিল। এতে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।এখনো বিস্তারিত জানি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/