• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সড়ক দুর্ঘটনায় মিঠাপুকুর প্রেসক্লাবের সেক্রেটারি মেহেদী হাসান রিপুল আহত

নিজস্ব প্রতিনিধি, আজিজুল ইসলাম মজুমদার: / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মিঠাপুকুর প্রেসক্লাবের সেক্রেটারি এবং দৈনিক মানবজমিন পত্রিকার মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি,মেহেদী হাসান রিপুল গুরত্বর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মঙ্গলবার (১-এপ্রিল) বিকাল চারটার সময় মিঠাপুকুর উপজেলার হেনা মেমোরিয়াল মহাবিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান জানান, সাংবাদিক মেহেদী হাসান রিপুল, নিজের ব্যক্তিগত কাজ শেষে শঠিবাড়ী থেকে বাড়ি ফিরছিলেন। এসময় হেনা মেমোরিয়াল মহাবিদ্যালয়ের সামনে আসামাত্র বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মেহেদী হাসান রিপুল, হাইওয়ে রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে তাকে পথচারী সহ স্থানীয়রা উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। এ ঘটনায় মেহেদী হাসান রিপুলের হাত এবং পা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ডাক্তারের পরামর্শে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, মিঠাপুকুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক,রুবেল হোসাইন (সংগ্রাম) সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ মেহেদী হাসান রিপুলের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসী সহ সকলের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/