• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায়, স্বাধীনতা দিবস পালিত

মোঃইয়াছিন আলী, সিরাজগঞ্জ / ১৮০ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিজয়সৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়। সেইসাথে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিজয়সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিভিল সার্জন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, র‍্যাব-১২, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আনসার-ভিডিপি, জেলা কারাগার, পৌরসভা, উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সবকয়টি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় এ স্বাধীনতা দিবস পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/