• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে মুক্তিযোদ্ধা, সাখাওয়াত হোসেন

মোঃ শামীম হোসাইন / ২০৬ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

পিরোজপুরের নেছারাবাদে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তোপের মুখে পড়েছেন কাজী সাখাওয়াত হোসেন নামের এক বীর মুক্তিযোদ্ধা।

বুধবার (২৬ মার্চ) সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে ওই মুক্তিযোদ্ধার ওপর স্থানীয় এক সাংবাদিক চড়াও হন। উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাখাওয়াত নেছারাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ মুক্তিযোদ্ধা ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাখাওয়াত বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তখন উপস্থিত কয়েকজন এর বিরোধিতা করলে তিনি ক্ষমা চান। কিন্তু এর জেরে বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাখাওয়াতের ওপর চড়াও হন স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা।

এ নিয়ে কথা হলে সাখাওয়াত বলেন, ‘সব পরিবেশে জয় বাংলা বলা ঠিক না। পরিবেশ বুঝে সবকিছু বলতে হয়। আমি ওই দিন জয় বাংলা বলার কারণে স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা আমার ওপর একটু উত্তেজিত হয়েছিল।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘২৬ মার্চ অনুষ্ঠানের দিন কোনো ‘‘জয় বাংলা’’ স্লোগান বলা হয়নি। মূলত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন ‘‘জয় বাংলা’’ বলেছিলেন। তখন অনেকে তাঁর বিরোধিতা করেন। তখনোই তিনি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। আসলে বিষয়টি নিয়ে আমিও বিব্রত হয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/