• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নাগরপুর উপজেলা বেকড়া আট গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ ও গ্রেফতার!

মো: রেজাউল করিম : / ১৬৭ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নাগরপুর উপজেলার বেকড়া আট গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় ৭ নং মামলার ৮৩ নম্বর আসামি ছিলেন।
মামলার সূত্রে জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর ফ্যাসিস্ট সরকারের দোসররা যে জুলুম ও নির্যাতন চালিয়েছিল, তার প্রেক্ষিতে নাগরপুর থানায় এই মামলা দায়ের হয়।

আজ, ২৪ মার্চ সোমবার, বেকড়া ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দীর্ঘ সময় ধরে এ বিষয়ে আদালতে মামলা চলছিল এবং আজ জনমত জরিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জরিপে বেকড়া আট গ্রাম অথবা আহাম্মদ নগর নামকরণের পক্ষে বিপক্ষে জনমত যাচাই করা হচ্ছিল।

জরিপ কার্যক্রম চলাকালে, সকাল ১১ টার দিকে এক বাকবিতন্ডার জেরে শওকত চেয়ারম্যান ও তার সমর্থকরা আহাম্মদ নগর নামকরণের পক্ষের লোকজনকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে গ্রামের জনগণ শওকত চেয়ারম্যান ও তার সহযোগীদের ইউনিয়ন পরিষদ ভবনে অবরুদ্ধ করে এবং তাদের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, থানা পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

এলাকার জনগণের চাপের মুখে, শওকত চেয়ারম্যান ইউএনও’র কাছে লিখিত পদত্যাগ পত্র জমা দেন। পরে ইউএনও, সেনা ও পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নিয়ে স্থান ত্যাগ করেন।
এলাকার বাসিন্দারা জানান, বিনা ভোটে নির্বাচিত শওকত চেয়ারম্যান আজ ইউএনও’র কাছে পদত্যাগ করেছেন এবং তাদের কাছে পদত্যাগের ছবি রয়েছে।

শওকত চেয়ারম্যানের গ্রেফতার প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বেকড়া আট গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০.০৯.২০২৪ তারিখে দায়ের করা ৭ নং মামলার ৮৩ নম্বর আসামি ছিলেন। তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে। পদত্যাগের বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এটি প্রশাসনিক বিষয়।
এদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান শওকত চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গে বলেন, “মো. শওকত হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। হয়তো তিনি চাপের মুখে বা আত্মরক্ষায় পদত্যাগের কাগজে সই করেছেন, তবে এটা প্রশাসনিকভাবে সমাধান হবে। এভাবে পদত্যাগ হয় না।”

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/