• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

এদারায়ে তালিমিয়া ৮৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া আশরাফিয়ার সাফল্য

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ২৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়ার ৮৫তম কেন্দ্রীয় পরীক্ষা ফলাফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জামেয়ার মসজিদে এই ফলাফল প্রকাশ কর হয়৷

ফলাফলে বরাবরের মতো এবারও জামিয়া আশরাফিয়া মহিউদ্দিননগর মাদরাসার শিক্ষার্থীরা ঈর্ষনীয় ফলাফল করেছে। জামিয়া আশরাফিয়া মহিউদ্দিননগর মাদ্রাসার দুইটি জামাত এই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে। জামাত দুটি হলো, মিজান (ষষ্ঠ শ্রেণি) ও হেদায়াতুন্নাহু (অষ্টম শ্রেণি)।

প্রাপ্ত ফলাফলের মাঝে হেদায়াতুন্নাহু জামাতের ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷ তাদের মাঝে ১০ জন মেধাতালিকায় স্থান পায়। এছাড়াও ১৫ জন শিক্ষার্থীর মাঝে ১৪ জন মুমতাজ (গোল্ডেন জিপিএ-৫) ও একজন জায়্যিদ জিদ্দান (এ+) পান। অপরদিকে মিযান জামাতে ৭ জন শিক্ষার্থীর মাঝে ৬ জন মুমতাজ (গোল্ডেন জিপিএ-৫) ও একজন জায়্যিদ জিদ্দান (এ+) পান।

ফলাফলগুলো হলো, হেদায়াতুন্নাহু জামাত: পরীক্ষার্থী ১৫ জন, সিরিয়াল ১০জন, যথাক্রমে ২য় স্থান ২ জন, ৪র্থ, ৭ম, ৮ম স্থান ২জন, ১১তম, ১৬তম, ১৮তম, ২০তম। মোট মুমতাজ ১৪জন, জায়্যিদ জিদ্দান ১জন। মিযান জামাত: পরীক্ষার্থী সংখ্যা, ৭জন, মুমতাজ ৬জন, জায়্যিদ জিদ্দান ১জন।

জামিয়া আশরাফিয়া মহিউদ্দিননগর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আসাদুল্লাহ আশরাফ জানান, প্রতি বছরই আমাদের মাদরাসা থেকে শিক্ষার্থীর ভালো ফলাফল করে আসছেন৷ এবারও আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতা বজায় রয়েছে৷ আমরা আমাদের শিক্ষার্থীদের উন্নত পড়ালেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তাদের উন্নত খাবারের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশে পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করে থাকি৷ এসময় তিনি এমন ঈর্ষণীয় ফলাফলের জন্য আল্লহপাকের শুকরিয়া আদায় করে মাদরাসার শিক্ষকমণ্ডলী, দাতা, হিতাকাংক্ষী ও সকল অভিভাবকদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/