• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুড়িগ্রামে মটর সাইকেলের ধাক্কায় প্রান গেল শ্রমিকের

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি / ২০০ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

কুড়িগ্রামে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক (৪৫) নামের এক ছ’মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে জেলার নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক উপজেলার আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন ‘ছ’ মিল শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছ’ মিল শ্রমিক নিহত ফজলুল হক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় নাগেশ্বরীগামী একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর খবর জেনেছি। থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/