• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

তিনঘণ্টা পর ভৈরব স্টেশন ছেড়ে গেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : জেলায় আজ বিকালে তিনঘণ্টা পর ভৈরব স্টেশন ছেড়ে গেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন।
আখাউড়া থেকে ইঞ্জিন এনে বিকেল ৫টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। এর আগে, সোমবার দুপুর পৌঁনে ২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে কালিকাপ্রসাদ নামক স্থানে এসে বিকল হয়ে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার খলিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে সোয়া ১টায় ভৈরব জংশনে এসে পৌঁছায়।

সেখানে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসে। ভৈরব থেকে কয়েক কিলোমিটার সামনে কালিকাপ্রসাদ নামক স্থানে আসতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। রেলপথের যোগাযোগ সচল রাখতে অন্য ট্রেনের ইঞ্জিন দিয়ে উল্টো পথে পুনরায় ট্রেনটিকে ভৈরব স্টেশনে নেয়া হয়।পরে আখাউড়া থেকে ইঞ্জিন এনে বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে যায়।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/