• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গণমাধ্যম সপ্তাহের আগে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছে বিএমএসএফ

আশরাফুল আলম সরকার, বিশেষ প্রতিনিধি / ১৮২ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ঢাকা, শনিবার, ১৫ মার্চ, ২০২৫ খ্রী: জাতীয় গণমাধ্যম সপ্তাহের আগে সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। একই সাথে সকল মেয়াদোত্তীর্ণ এবং নতুন শাখা কমিটি গঠন করতে সাংবাদিক নেতৃবৃন্দদের প্রতি আহবান জানানো হয়েছে। সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, আগামী ১-৭ মে ৯ম বারের মত সারাদেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন করা হবে। এর আগে সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে দাবি করা হয়েছে।
শুক্রবার বিকেলে ফোরামের আয়োজনে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সূধীজনদের সম্মানে তোপখানা রোডস্থ সবুজ ছায়া রেষ্টুরেন্টে বাৎসরিক দোয়া ও ইফতার আয়োজনে তিনি এ কথা বলেছেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. কামরুজ্জামান আহমেদ মজুমদার, সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, এনপিএস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুল ইসলাম, নারী নেত্রী মমতাজ বেগম, বিএমএসএফের আইন উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. কাওসার হোসাইন, এ্যাড. মুহাম্মদ আওলাদ হোসেন, এ্যাড. খন্দকার শাহরিয়ার হাসান, চিত্রনায়ক যুবরাজ খান, সহ-সভাপতি আব্দুল হাকিম রানা, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান সেলিম নিজামী, সাংবাদিক নেতা রফিকুল ইসলাম কচি প্রমূখ।

উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম, সদস্য মোস্তাক আহমেদ খান, এস এম সোহেল রানা, কেন্দ্রীয় নেতা আব্দুল হামিদ খান, এস এম জীবন, রিয়াজুল হাসান অভি, আনিস মাহমুদ লিমন, আমেনা বেগম, মাসুদ রানা, রেনু বেগম, আব্দুল্লাহ মাহমুদ, মোক্তার হোসেন, সাইফুল ইসলাম একা, আখিনুর আক্তার, মো: খায়রুল আলম, শাওন বাধন, নার্গিস আক্তার ও হিমেল প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএমএসএফের যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান। আব্দুল বাতেন বাচ্চুর উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

সভায় বিএমএসএফের পক্ষ থেকে সকল সদস্যদের জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবি আদায় এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/