• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শরণখোলায় এক ব্যবসায়ীর ঘর আগুনে ভস্মীভূত

রাজিব হোসেন, শরণখোলা প্রতিনিধি / ৩০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

বাগেরহাটের শরণখোলা উপজেলার ওয়ার্কশপ ব্যবসায়ী সাইয়েদুল কাজীর বসত ঘর আগুনে পুড়ে ভষ্মীভূত হয়েছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নীচে অবস্থান নিয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার পশ্চিম চালিতাবুনিয়া গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। ভুক্তভোগী সাইয়েদুল কাজী জানান, আগুনে নগদ ৪০ হাজার টাকা, বসতঘর, জমির দলিল ও অন্যান্য মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে চারটার দিকে ঘরে আগুন টের পেয়ে তাদের ঘুম ভেঙ্গে যায় ততক্ষনে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘরে থাকা চাল, ডাল কাপড়চোপড়, আসবাবপত্র, জমির দলিল, কাগজপত্রসহ ঘরের সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডের খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়।শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের টীম লিডার মেশফাকুল আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে তাদের ধারনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/