• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ

ঝিনাইদহে এতিম কিশোরের ওপর নৃশংস নির্যাতন, শিক্ষক পলাতক

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: / ২১৯ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

ঝিনাইদহের মথুরাপুর আদর্শ এতিমখানায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। ইফতারের পর বেঁচে থাকা মাত্র দুটি কমলা খাওয়ায় সাগর হোসেন (১৬) নামে এক এতিম কিশোরের ওপর চালানো হয় মধ্যযুগীয় নির্যাতন। লাঠি ও ষ্ট্যাম্পের আঘাতে তার সারা শরীর ক্ষত-বিক্ষত। বর্তমানে সে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের ভাষ্যমতে, এতিমখানার শিক্ষক ইমরান হাওলাদার ফজরের নামাজের পর সাগরকে দঁড়ি দিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করেন। এ সময় আরেক শিশুকেও শারীরিক নির্যাতন করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি এতিমদের ওপর এমন বর্বর আচরণ করতেন বলে অভিযোগ উঠেছে।

সাগরের মা মধুমালা খাতুন জানান, এক ব্যক্তি সোমবার এতিমখানায় ইফতারের আয়োজন করেছিলেন। সেখান থেকে বেঁচে যাওয়া কমলার দুটি টুকরো খাওয়ার “অপরাধে” তার ছেলেকে নির্মমভাবে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খবর পেয়ে সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এতিমখানার সুপার জহুরুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদারকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা ও সাগরের পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/