• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

মোঃ শামীম হোসাইন / ১৭৭ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরু হয় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। এরপর, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন অধ্যাপক সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান।

অধ্যাপক আবরারকে শপথ নেওয়ার পর ধারণা করা হচ্ছে, তিনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। বর্তমানে শিক্ষা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

১৯৫২ সালের আগস্টে ফরিদপুরে জন্ম নেওয়া সি আর আবরার দীর্ঘদিন ধরে মানবাধিকার, শ্রমিক অভিবাসন ও শরণার্থী বিষয়ে কাজ করে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় যথাক্রমে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।

তিনি বর্তমানে বাংলাদেশে শরণার্থী ও অভিবাসন বিষয়ে সুপরিচিত প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। রোহিঙ্গা শরণার্থীদের বিষয়েও তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বিশেষ করে, আবরার উর্দু ভাষাভাষী তরুণদের বাংলাদেশের নাগরিকত্ব প্রতিষ্ঠার জন্য ক্যাম্প সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এছাড়াও, আবরার মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন এবং অভিবাসন ও অধিকার বিষয়ক লেখালেখি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/