• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পেঁয়াজের ‘নকশী কাঁথা’ নতুন জাতের ঘোষণা

Reporter Name / ২০৪ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : দেশের পেঁয়াজ উৎপাদনকারী ১৪টি জেলার চার শতাধিক পেঁয়াজ চাষীর অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। সমাবেশে পেঁয়াজের নতুন একটি জাতের নাম ঘোষণা করা হয়েছে।শনিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত জেলার অম্বিকাপুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণ করে চাষীরা পেঁয়াজ আবাদের আধুনিক কলাকৌশল রপ্ত করেন। খাঁন বীজের আয়োজনে অনুষ্ঠিত কৃষক ও ডিলার সমাবেশে সভাপতিত্ব করেন মডেল পেঁয়াজ বীজ উৎপাদনকারী চাষী শাহিদা বেগম।

সভায় বক্তারা জানান, ফরিদপুরে উৎপাদিত পেঁয়াজের বীজ মানসম্পন্ন, অংকুরোদগম ক্ষমতাও বেশি।
প্রতিনিয়ত দেশে পেঁয়াজ বীজের আবাদ ও উৎপাদন বাড়ছে জানিয়ে বক্তারা মনে করেন, দেশে উৎপাদিত বীজের জাত ও মান ঠিক থাকায় অনেকেই পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছে।

অনুষ্ঠানে খাঁন বীজের পক্ষ থেকে আগামীতে পল্লী কবি জসিম উদদীনের স্মরণে “নকশী কাঁথা” নামের নতুন বীজ বাজারজাতের ঘোষণা দেওয়া হয়েছে। যে বীজ হবে আরও বেশি প্রতিকূল আবহাওয়া সহনশীল ও নির্ভরযোগ্য। পরে পেঁয়াজ উৎপাদনে ভূমিকা রাখায় চাষীদের পুরস্কৃত করা হয়। সমাবেশে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরিয়াতপুর, পাবনা, রাজশাহী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মানিকগঞ্জ. মুন্সিগঞ্জ জেলার পেঁয়াজ চাষীরা অংশ নেন।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/