• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রামের উলিপুরে ৭দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

রফিকুল ইসলাম রফিক / ২৪৫ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি

‘উলিপুর বই মেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে ৭ দিন ব্যাপী ২৯ তম বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
উলিপুরের ঐতিহ্যবাহি সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠান “ফ্রেন্ডস ফেয়ার” এর এই আয়োজন টানা ২৯ বছরে পদার্পন করল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে আয়োজিত ৭ দিন ব্যাপী এ বই মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন। তিনি বলেন, একটি উপজেলা শহরে ২৯ বছর ধরে বইমেলা হচ্ছে—এটি আমাদের সংস্কৃতির জন্য আশা জাগানিয়া ঘটনা। আমি এই বইমেলার সাফল্য কামনা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, কলামিষ্ট ও প্রথম আলো’র যুগ্ন সম্পাদক সোহরাব হোসেন। তিনি
মেলা চত্ত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন, এন.এসআমীন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আক্তার আমীন।
সপ্তাহব্যাপী এই বইমেলার মঞ্চে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উলিপুর ফ্রেন্ডস ফেয়ার সভাপতি রেজয়ানুল করিম লালনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, এলাকার শিক্ষক, কৃতি শিক্ষার্থী, সমাজসেবক ও
সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/